২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের মন্ত্রী শাহিদ মালিকের ঢাকা ত্যাগ

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক শুক্রবার দু'দিনের সফর শেষে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে ঢাকা ছাড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক শুক্রবার দু'দিনের সফর শেষে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে ঢাকা ছাড়েন। ব্রিটিশ হাইকমিশনের জনসংযোগ কর্মকর্তা উইলিয়াম আরনাল-কুলিফোর্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহিদ মালিক আজ (শুক্রবার) সকালে ঢাকা ছেড়ে গেছেন। তিনি দিল্লী হয়ে কাঠমাণ্ডু যাবেন।" আঞ্চলিক সফরের অংশ হিসেবে গত বুধবার শাহিদ মালিক ঢাকায় এসেছিলেন। সফরে তিনি অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিআইএফডি) অর্থায়নে বাস্তবায়িত বেশকিছু প্রকল্পও পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহিদ মালিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "শ্রমিকদের অধিকার মানে না এমন প্রতিষ্ঠানের পণ্য কিনবো না আমরা। যারা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের পণ্যই কিনবো।" ব্র্যাকের স্কুল পরিদর্শন এদিকে শুক্রবার বেসরকারি সংস্থা ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহিদ মালিক বৃহস্পতিবার গুলশানের করাইল বস্তিতে ব্র্যাকের একটি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, 'এসব স্কুলের ছেলেমেয়েরা যে শিক্ষা পাচ্ছে তা যদি সবাই পায় তাহলে বাংলাদেশের ভবিষ্যত খুব উজ্জ্বল।' পরিদর্শনের সময় ডিএফআইডি-র দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক জিম ড্রামন্ড এবং ব্র্যাকের উপনির্বাহী পরিচালক আমিনুল আলম ও শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১০৯