২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বেশ কিছু সুবিধা চেয়েছে বিজিএমইএ

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনার উন্নয়ন, সুযোগসুবিধা বাড়ানো এবং কিছু কিছু চার্জ যৌক্তিক পর্যায়ে হ্রাস করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি-পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনার উন্নয়ন, সুযোগসুবিধা বাড়ানো এবং কিছু কিছু চার্জ যৌক্তিক পর্যায়ে হ্রাস করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি-পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এ অনুরোধ জানান। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে বলেন, বিমানবন্দরে কিছু কিছু চার্জ হ্রাস করা হলে তা পোশাক শিল্পের রপ্তানি বাণিজ্যকে সহায়তা করবে। এছাড়া কার্গো রক্ষণাবেক্ষণ ও হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়ন, গার্মেন্টস পণ্যের জন্য বিমানবন্দরে পৃথক শেড, কার্গো কনসোলিডেশন