২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা চালিয়ে বাবলু মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল গ্রামবাসী। বুধবার সকালে শিবগঞ্জের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক উপ-পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

বগুড়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা চালিয়ে বাবলু মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল গ্রামবাসী। বুধবার সকালে শিবগঞ্জের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক উপ-পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- উপ পরিদর্শক দুলাল এবং কনস্টেবল আব্দুল কুদ্দুস, আব্দুর রশীদ, আ. হালিম, মাসুদ মিয়া ও মাসুম মিয়া। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ আবু হানিফ, মোবারক, আনিসুর ও নামেজাত নামের চারজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে আবু হানিফকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন জানান, সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাগমারা গ্রামে দুইদল গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছিমুদ্দিনের ছেলে বাবলু মিয়াকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় প্রায় দুইশ নারী-পুরুষ দা, বটি, রামদা, লাঠিসোটা ও ঝাড়