খুলনা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি চাঁদাবাজির মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের আদালতে আত্মসমর্পন করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতে আত্মসমর্পণের পর বিচারক শেখ নজরুল ইসলামের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেসিসির মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্টের সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা এস এম হাফিজুর রহমান গত বছর ২ নভেম্বর ২ লাখ ৯০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে খুলনা সদর থানায় একটি মামলা করেন। আরেকটি মামলা করেন নগরীর পূর্ব রূপসা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আলী আব্দুল্লাহ এলিন। তিনি সাড়ে ৪ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনেছিলেন। দুটি মামলায় মেয়র শেখ তৈয়েবুর রহমান ছাড়াও সরদার আবু তাহেরকে আসামি করা হয়।
২ নভেম্বর রাতে ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে মেয়রকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকে সরদার আবু তাহের পলাতক ছিলেন।
ওই বছর ১৩ ডিসেম্বর খুলনা থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চক্রাবর্তী মেয়র তৈয়েবুর রহমান ও সরদার আবু তাহেরকে অভিযুক্ত করে হাফিজুর রহমানের করা মামলার অভিযোগপত্র দেন।
গত ২৬ মে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ নজরুল ইসলাম এ মামলায় মেয়র তৈয়েবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহেরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেন।
এলিনের করা সাড়ে ৪ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সরদার আবু তাহেরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গত ২৫ মে খুলনার জননিরাপত্তা বিঘ
bdnews24