ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাবিবুল আউয়ালকে সচিব করা হয়েছে। সোমবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।
কাজী হাবিবুল আউয়াল ২০০৭ সালের ২৮ জুন থেকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন। বিসিএস ১৯৮১ ব্যাচে জুডিশিয়াল ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি চাকরি শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৯১০ ঘ.
bdnews24