ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের বাসায় এক পুলিশ সার্জেন্টের পিস্তলের গুলিতে তার স্ত্রী আহত এবং ভাতিজা সাইফুল ইসলাম জুয়েল (২৮) নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ক্ষোভের জের ধরে জুয়েল বালিশের নিচ থেকে সার্জেন্টের পিস্তল নিয়ে চাচীকে গুলি করে। এরপর সে দৌড়ে ছাদে গিয়ে আত্মহত্যা করে। সোমবার দুপুর একটার দিকে ঘটনার সময় সার্জেন্ট নাসিরউদ্দীন বাসায়ই ছিলেন।
জুয়েলের বুকের মাঝখানে গুলির একটি চিহ্ন রয়েছে। সার্জেন্টের স্ত্রীর পায়ে গুলি লাগে।
জুয়েলের বাড়ি কুমিল্লার লাকসামে। বাবার নাম আবুল কাশেম ভূঁইয়া। ঢাকায় সে চাচার বাসায় থাকত।
মিরপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, দুপুর ১টার দিকে গুলশান ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট নাসিরউদ্দীনের সরকারি পিস্তল নিয়ে তার ভাতিজা জুয়েল প্রথমে নাসিরউদ্দীনের স্ত্রী সুমিকে গুলি করে ও পরে ছাদে গিয়ে আত্মহত্যা করে। আহত সুমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসিরউদ্দীন স্ত্রী নিয়ে মিরপুরের ২ নম্বরের এফ ব্লকের ২৪ নম্বর বাসায় ভাড়া থাকেন। জুয়েলের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে আছে।
আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে জুয়েলের লাশ মর্গে আনা হয়। তার বুকের মাঝখানে গুলির একটি চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের কোনও চিহ্ন নেই।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা, ট্রাফিক পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার রিয়াজউদ্দিন আহম্মেদ সার্জেন্ট নাসির উদ্দীন থেকে ঘটনা শুনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুয়েল ঢাকা কমার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ছয়-সাত মাস আগে সে লেখাপড়া বন্ধ করে দেয়। জুয়েল তাদের সঙ্গে একই বাসায় থাকতো। স
bdnews24