২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুমৃত্যু কমলেও পুষ্টি, শিক্ষা, কর্মসংস্থানে পিছিয়ে বাংলাদেশ: ইউনিসেফ

বাংলাদেশে ১৯৯০ সালের পর থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমে অর্ধেকে নেমে এসেছে। তবে পুষ্টি, শিক্ষা, আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। জাতিসংঘের এ সংস্থাটি তাদের ২০০৮ সালের এই প্রতিবেদনে বলেছে, শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে এই সাফল্য বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 05:33 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ১৯৯০ সালের পর থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমে অর্ধেকে নেমে এসেছে। তবে পুষ্টি, শিক্ষা, আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। জাতিসংঘের এ সংস্থাটি তাদের ২০০৮ সালের এই প্রতিবেদনে বলেছে, শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে এই সাফল্য বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সাহায্য করবে। বাংলাদেশসহ মোট ছয়টি উন্নয়নশীল দেশ শিশুমৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে পেরেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সোমবার রাজধানীর একটি হোটেলে 'চাইল্ড সারভাইভাল' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ব্যাসিউনি বলেন, "উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ শিশুমৃত্যুর হার অর্ধেকে নামিয়ে এনে উল্লেখযোগ্য উন্নতি করেছে। মাত্র ছয়টি দেশ এত দ্রুত এ হার কমিয়ে আনতে পেরেছে।" প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার হাজারে ৬৯ জন। ১৯৯০ সালে এই হার ছিল হাজারে ১৫৫ জন। এই সাফল্যের ক্ষেত্রে প্রতিষেধক, খাবার স্যালাইন, পরিচ্ছন্নতা ও নিরাপদ শৌচাগার ব্যবহারের অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন ডেভিড ব্যাসিউনি। প্রতিবেদনে বলা হয়েছে, "শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ফল পেলেও শিক্ষা, আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য বাংলাদেশের শিশুদের টিকে থাকার ক্ষেত্রে এখনও বড় বাধা। দুঃখজনক বিষয় হচ্ছে এ দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৮ শতাংশ অর্থাৎ প্রায় ৮০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।" ব্যাসিউনি বলেন, "বাংলাদেশে একটি জাতীয় খাদ্য ও পুষ্টি নীতি থাকলেও সব ধরনের পুষ্টি চাহিদা মেটানোর জন্য একটি সমন্বিত কাঠামো প্রয়োজন।" দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় শিশুমৃত্যুর হারে কোনো প্রভাব পড়েছে কি না তা জানতে চাইলে ব্যাসিউনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল্যবৃদ্ধি একটি সা