২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ করে দেয়া হয়েছে ১০ লাখের বেশি অনিবন্ধিত মোবাইল সংযোগ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বেঁধে দেয়া সময়ের মধ্যে নিবন্ধন না করায় বন্ধ করে দেয়া হয়েছে দশ লাখের বেশি মোবাইল ফোনের সংযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বেঁধে দেয়া সময়ের মধ্যে নিবন্ধন না করায় বন্ধ করে দেয়া হয়েছে দশ লাখের বেশি মোবাইল ফোনের সংযোগ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পরিচালক মো. রেজাউল কাদের সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দশ লাখের বেশি মোবাইল ফোন পুনর্নিবন্ধন করা হয়নি। মোবাইল ফোন অপারেটরদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।" তিনি বলেন, "রেজিস্ট্রেশন করার পরও সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে- এমন কিছু অভিযোগ আমরা পেয়েছি। অপারেটরদের এসব সমস্যার সমাধান করতে বলা হয়েছে। নিবন্ধনের সব শর্ত পূরণ হয়ে থাকলে বন্ধ সংযোগ আবার চালু করা হবে।" মোবাইল ফোন গ্রাহকদের তথ্য সমন্বয়ের জন্য গত বছর মোবাইল ফোন নিবন্ধনের উদ্যোগ নেয় বিটিআরসি। ২০০৬ সালের ২৮ ফেব্র"য়ারির আগে কেনা সব মোবাইল ফোন পুনরায় নিবন্ধনের নির্দেশ দেয়া হয়। গত বছর ১৬ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়। এ বছরের ৩১ মে নিবন্ধনের সময়সীমা শেষ হয়। বিটিআরসি'র মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬টি মোবাইল ফোন কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ৪ কোটি ২০ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২৩৬ ঘ.