ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ জুন।
সোমবার শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এদিন আদালতে হাজির করা হয়।
মামলার অপর আসামিদের মধ্যে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ কারাবন্দি অন্যদেরও আদালতে হাজির করা হয়।
সকাল পৌণে ১১টায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন কোকোকে অ্যাম্বুলেন্সে করে বিশেষ আদালত-৩ এ আনা হয়।
গত ২ সেপ্টেম্বর রাত ১১ টায় তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পর যৌথবাহিনী খালেদা জিয়া ও তার ছোট ছেলেকে গ্রেপ্তার করে।
গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন।
বাকি আসামি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত জন পলাতক রয়েছেন।
মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক গত ২৮ মে মামলার নথিপত্র বিচারের জন্য বিশেষ আদালত-৩ এ পাঠান।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে
bdnews24