২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: ঘুষের মামলার অভিযোগ গঠনের শুনানি ১৯ জুন পর্যন্ত মুলতবি

ঘুষ নিয়ে হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন ১৯ জুন পর্যন্ত মুলতবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘুষ নিয়ে হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন ১৯ জুন পর্যন্ত মুলতবি করেন। এ মামলার অন্যতম অভিযুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান অসুস্থ থাকায় তার আইনজীবীরা আদালত মুলতবি করার আবেদন জানান। এদিকে তারেকের আইনজীবীরা এ মামলার বিচারকাজ স্থগিত এবং তারেককে উন্নত চিকিৎসার জন্য দুটি পৃথক আবেদন করেছেন। এর ওপর রাষ্ট্র ও আসামী পক্ষের শুনানি শেষে আদালত ১৯ জুন এ সংক্রান্ত আদেশ দেবে বলে জানিয়েছে। অসুস্থ থাকায় রোববার তারেক রহমান আদালতে উপস্থিত না থাকলেও মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা আবু সুফিয়ান এদিন আদালতে উপস্থিত ছিলেন। গত ৯ জুন বিচারক এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বিরকে হত্যা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি