২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পিকআপভ্যান উল্টে নিহত ২

মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় রোববার সকালে একটি পিকআপ ভ্যান উল্টে দুই জন নিহত এবং আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 06:35 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

মাগুরা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় রোববার সকালে একটি পিকআপ ভ্যান উল্টে দুই জন নিহত এবং আট জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক জনের নাম রিপন (২৬)। তার বাড়ি বরিশালের শস্যি গ্রামে। অপর জনের পরিচয় মেলেনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর হোসেন মিয়া সাংবাদিকদের জানান, পিকআপ ভ্যানটি ফরিদপুর থেকে ট্রান্সফরমার নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। সকাল ৯টার দিকে এটি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ১০ জন শ্রমিক গুরুতর আহত হয় বলে সগীর হোসেন জানান। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানায়, দুই জন মারা গেছে। আহত অপর আট জন ওই হাসপাতালে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩১ ঘ.