২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ অস্ত্রে খুন হয় ওয়ারীর অপু; জড়িত চার জন গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীর অপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, বৈধ অস্ত্র দিয়েই হত্যা করা হয়েছিল অপুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারীর অপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, বৈধ অস্ত্র দিয়েই হত্যা করা হয়েছিল অপুকে। আর ওই অস্ত্রের মালিক তিন জন গ্রেপ্তার হয়েছে; হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে তারা। পাওনা টাকা নিয়ে ভাড়াটের সঙ্গে কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের দাবি। ১৮ দিনের মাথায় অপু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি করে শনিবার সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। গত ২৩ মে ওয়ারীতে নিজের বাসায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় আশিকুর রহমান খান অপু ও তার দুই ভাই। পরদিন অপু মারা যায়। গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরীর উপ-কমিশনার (দক্ষিণ) একেএম আওলাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, অপু হত্যাকাণ্ডে মোট ছয় জন অংশ নিয়েছিল। তাদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ চার জনের মধ্যে তিন জন বৈধ অস্ত্র নিয়ে এসেছিল। গ্রেপ্তারকৃতরা হলেন, মঞ্জুরুল আবেদীন রাসেল, মাহাবুবুল আলম, মোহাম্মদ আলি মুন্না ও হাফিজ উদ্দিন টুলু। এর মধ্যে প্রথম তিন জন তাদের বৈধ অস্ত্র নিয়েই অপু হত্যাকাণ্ডে অংশ নেয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পর হাফিজ উদ্দিন টুলুর বাড়িতে তারা আশ্রয় নেয়। আওলাদ হোসেন বলেন, "রাসেল, মাহাবুবুল ও মুন্নাকে রংপুরের কাউনিয়া উপজেলার সাদ্রাতালুক গ্রামের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বৈধ অস্ত্রগুলো ঢাকার মিরপুরের হাফিজ উদ্দিন টুলুর কাছে রেখেছে। ওই রাতেই মিরপুরের ৬ নম্বর সেকশনে টুলুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং পিস্তল তিনটি উদ্ধার করা হয়।" ডিবি কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, "টুলু জানিয়েছে, অপু হত্যার ঘটনার রাতে রাসেল, মাহাবুবুল ও মুন্না তার বাসায় এসে অস্ত্রগুলো রাখে। রাতে তারা ওই বাসায় ছিল। পরদিন টুলু তাদের তিন জনকে তার গাড়িতে করে কুমিল্ল