২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে বিদেশ পাঠাতে আদালতকে ব্যবহার করা হয়েছে: অধিকার

সরকার আদালতকে ব্যবহারের মাধ্যমে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করে শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়েছে। এর মাধ্যমে সরকার বিচার প্রক্রিয়াকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে বলে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এমনটাই মনে করছে মানবাধিকার সংস্থা 'অধিকার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আদালতকে ব্যবহারের মাধ্যমে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করে শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়েছে। এর মাধ্যমে সরকার বিচার প্রক্রিয়াকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে বলে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এমনটাই মনে করছে মানবাধিকার সংস্থা 'অধিকার'। গতবছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ক্ষমতায় আসা তত্ত্বাবধায়ক সরকার একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মনে করছে সংস্থাটি। জরুরি অবস্থা জারির পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বিচার বিভাগ, গণমাধ্যমের ওপর সরকারি 'খবরদারি' ও 'গণগ্রেপ্তারের' কড়া সমালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের উপর সরকারি হস্তক্ষেপ দেশের নাগরিকদের মানবাধিকারের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। এ ধরনের হস্তক্ষেপের লক্ষ্য বৈষম্যমূলক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা। এর ফলে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা বাড়ছে। সরকার আদালতকে ব্যবহারের মাধ্যমে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করে শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় অভিযোগ করে অধিকার বলেছে, 'এতে আবারো জনমনে এ ধারণা উদ্রেক করেছে যে, সরকার বিচার প্রক্রিয়াকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে।' দ্রুত মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিবেদনগুলো দু'দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। সংস্থাটি বলছে, 'তড়িঘড়ি নেয়া সরকারের এসব সিদ্ধান্ত বিচারবিভাগ ও বিচারব্যবস্থার ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে জনগণ মনে করে। জনমনে এ ধরনের ধারণা থেকে রাজনৈতিক ক্ষেত্রে যে ক্ষতিকর প্রভাব তৈরি হতে পারে, তাতে সঙ্কটকালে বিচার বিভাগের স্বাধীন ভূমিকার ব্যাপারে জনগণের প্রত্যাশা হ্রাস পেতে পারে এবং জনগণ আইনের শাসন ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে উৎসাহ হারাতে পারে, যার ফলে সাংবিধানিক ও সাধারণ মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে।' সা