বান্দরবান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বান্দরবান জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জেলা সভাপতি মাম্যাচিংকে বাদ দিয়ে গঠন করা হয়েছে একটি আহ্বায়ক কমিটি। খালেদা জিয়া মনোনীত দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। ওই চিঠিতে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
৫১ সদস্যের এই কমিটির আহবায়ক করা হয়েছে ভেঙে দেওয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মাহাতুল হোসাইন যত
bdnews24