ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপার্ট করপোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে ৭ বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জমান এ রায় দেন।
ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের ১৪ আগস্ট তৈমুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা আলাদা চারটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এর দুটি মামলার রায় হল।
গত বছরের ১৮ এপ্রিল তৈমুরকে গ্রেপ্তার করা হয়।
বিস্তারিত আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৬২৫ ঘ.
bdnews24