ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিস্তারিত জানতে জিপি ও একটেল থেকে ডায়াল করুন ২৩২৪ এ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়ে উপদেষ্টা জানিয়েছেন, আগামী জুলাই থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন অর্থবছরের শুরুতেই তাদের বেতন ভাতা পুননির্ধারণে একটি কমিশন গঠনেরও প্রস্তাব করেছেন উপদেষ্টা।
সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা বলেন, "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই সব শ্রেণীর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতা পুননির্ধারণের প্রয়োজনে একটি বেতন কমিশন (সপ্তম বেতন স্কেল) গঠনের প্রস্তাব করছি। অর্ন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে জুলাই ২০০৮ থেকে তাদের মূল বেতনের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
পেনশনভোগীরাও আনুপাতিক হারে ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন বলে উপদেষ্টা জানান।
একইসঙ্গে তিনি জানান, পেনশনভোগীরা কর্মরতদের মতোই পূর্ণ উৎসব ভাতাও পাবেন।
সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো (ষষ্ঠ বেতন স্কেল) কার্যকর করা হয় ২০০৫ সালের জানুয়ারি থেকে। এর আগে ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি স
bdnews24