২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনের বৈধতা নিয়ে করা রিটের শুনানি এক সপ্তাহ মুলতবি(সংশোধিত)

জামিনসহ জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালসহ তিন জনের দায়ের করা রিটের শুনানি এক সপ্তাহ মুলতবি করা হয়েছে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বি. দ্র.: হাইকোর্টের বেঞ্চের ক্ষেত্রে বিচারপতিদের নাম সংশোধন করা হয়েছে। ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনসহ জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালসহ তিন জনের দায়ের করা রিটের শুনানি এক সপ্তাহ মুলতবি করা হয়েছে। রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের হাইকোর্ট বেঞ্চ রিটকারী পক্ষের শুনানি শেষে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মুলতবির এ আদেশ দেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ কামাল সময়ের আবেদন জানিয়ে বলেন, "অ্যাটর্নি জেনারেল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাই এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা প্রয়োজন।" জরুরি ক্ষমতা আইনের কয়েকটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নূরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গত ৫ জুন রিটটি দায়ের করেছিলেন। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ও ৩ (৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এটি দায়ের করা হয়। এসব ধারায় জরুরি ক্ষমতা আইন লঙ্ঘনের শাস্তি, জামিন না দেওয়া, আগের ঘটনায় পরে মামলা করাসহ বিভিন্ন বিধান রয়েছে। রোববার রিটকারীদের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "জামিন লাভ ও জামিন লাভের দরখাস্ত করার অধিকার ক্ষুণ