নরসিংদী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর জের ধরে শনিবার ঘোড়াশাল শিল্পাঞ্চলের পূবালী জুট মিলে শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
ভাঙচুরে বাধা দিতে গেলে শ্রমিকদের পিটুনিতে আহত হয়েছেন মিলের জেনারেল ম্যানেজার (জিএম) খলিলুর রহমান। তিনি মিলের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নরসিংদীর পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, সন্ধ্যা ৬টার দিকে মিল এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে জামাল নামে (২০) এক শ্রমিক মারা যায়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবন ও জিএম এর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। জিএম খলিলুর রহমান তাদের বাধা দিতে গেলে পিটুনির শিকার হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার জানান, মিল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৪ ঘ.
bdnews24