২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি

শক্তিশালী মৌসুমী বায়ুর বিস্তারে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববারও আবহাওয়া এমন থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তিশালী মৌসুমী বায়ুর বিস্তারে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববারও আবহাওয়া এমন থাকতে পারে। অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশেই শক্তিশালী সক্রিয় মৌসুমী বায়ু বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগর ও স্থলভাগের ওপরে প্রচুর মেঘ রেেয়ছে। এর প্রভাবে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। অবশ্য মাঝে বৃষ্টি কমে গেলে ভ্যাপসা গরম পড়বে। চলতি মাসে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ভাগ বেশি বৃষ্টি হতে পারে জানিয়ে তিনি বলেন, "উত্তরপূর্বাঞ্চলে ও মধ্যাঞ্চলে স্বাভাবিক বন্যা হতে পারে। দু'একটি নিম্নচাপও সৃষ্টি হতে পারে।" আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমী বায়ুর কারণে এখন থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দিনাজপুরে ১৫, সৈয়দপুরে ১৩, বগুড়াতে ২২, রাজশাহীতে ২১, সাতক্ষীরায় ৫৪, খুলনাতে ১২, পটুয়াখালীতে ১১, বরিশালে ৩৩, ফরিদপুরে ৩৪, টাঙ্গাইলে ১০ ও ময়মনসিংহে ৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার বিকেল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে কোথাও বজ্রবৃষ্টি অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০৫০ ঘ.