২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা পর্যটনে বিনিয়োগে আগ্রহী

দেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আগ্রহের কথা জানিয়েছেন। এসময় বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আগ্রহের কথা জানিয়েছেন। এসময় বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ), যুক্তরাজ্যের সারে শাখা এ সংবাদ সম্মেলন আয়োজন করে। বিসিএ সারে শাখার সভাপতি জানান, তাদের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে দেখা করে পর্যটন শিল্পে বিশেষ করে হোটেল ব্যবসায় বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন। উপদেষ্টা এক্ষেত্রে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান আব্দুল মালিক। তিনি আরো বলেন, বিসিএ'র পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে বিসিএ নেতারা সিডর-দুর্গতদের জন্য প্রবাসীদের সহায়তার বিষয়টি তুলে ধরেন। সারেতে বাংলাদেশী ৫০টি রেস্তোরাঁর মালিক দুর্গতদের জন্য প্রায় ৪৪ লাখ টাকা তোলেন বলে জানানো হয়। বলেন, "আমাদের এই সহায়তা কার্যক্রম প্রবাসী অনেক বাংলাদেশীকেও দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএ'র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রহমত আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হক, এসএম তানভীর আহমেদ, এনামুল হক, সারে শাখার সাবেক সভাপতি মাহমুদুর রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/এসকে/১৪৪২ঘ.