২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী, বাগেরহাট ও জামালপুরে বজ্রপাতে সাতজন নিহত

নীলফামারী, বাগেরহাট ও জামালপুরে বুধবার রাতে বজ্রপাতে সাতজন মারা গেছেন। এর মধ্যে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় পাঁচজন, বাগেরহাটের মোরেলগঞ্জে একজন ও জামালপুরের মেলান্দহে একজন নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী, বাগেরহাট ও জামালপুরে বুধবার রাতে বজ্রপাতে সাতজন মারা গেছেন। এর মধ্যে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় পাঁচজন, বাগেরহাটের মোরেলগঞ্জে একজন ও জামালপুরের মেলান্দহে একজন নিহত হন। আমাদের নীলফামারী প্রতিনিধি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লাল বাবুকে উদ্ধৃত করে জানান, সদর উপজেলায় নিহতরা হলেন- রামনগর ইউনিয়নের বিষমুড়ি গ্রামের মোবারক আলীর মেয়ে নাসিমা (১৫), চাপড়া সরমজানি ইউনিয়নের নটিচাপড়া গ্রামের ওমেদ আলীর স্ত্রী হালিমা (৪০), লক্ষ্মীচাপ ইউনিয়নের হাড়িহারা গ্রামের দেবানন্দের স্ত্রী কৌশল্য রাণী (৪০)। কিশোগঞ্জ উপজেলায় নিহতরা হলেন- নিতাই ইউনিয়নের কালিকাপুর চৌধুরী পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম (৩০) ও মাগুড়া ইউনিয়নের পূর্ব দনিরাম গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাবেদ ইসলাম (৩০)। বজ্রপাতের সময় তারা বাইরে সবাই বাইরে কাজ করছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে। আহত কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের আব্দুল মজিদ (৩৭), সদর ইউনিয়নের নাসিমা (২৫), পুটিমারি ইউনিয়নের নির্মলা রাণী (৩০), একই ইউনিয়নের আব্দুল রহমান (১৮) ও মাগুড়া ইউনিয়নের মাহমুদুলকে (১২) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, মোরেলগঞ্জের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ফজলুর রহমান (৩৫) নামে এক কলা বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার রাতে ঝোড়ে হাওয়া ও বৃষ্টির মধ্যে পিরোজপুর থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতে মারা যান। পুলিশ বৃহস্পতিবার সকালে রাস্তার পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহত ফজলুর মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের কিসমত বোলপুর গ্রামের মৃত নূর মোহম্মদের ছেলে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসানো এবং হাতে থাকা একটি ব্যাগে ইলিশ মাছসহ পণ্যসামগ্রী ছিল। নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ফজলু বুধবার পিরোজপুরে কলা বিক্রি করতে গিয়েছিলেন। জামালপুর প্রতিনিধি জানান, মেলান্দহ উপজেলায় বুধবার গভীররাতে এক জেলে নিহত ও আরও পাঁচ জেলে আহত হয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, নয়ানগর ইউনিয়নের বানিপাকুরিয়া এলাকায় বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে জালাল উদ্দিন (৩৬) নামে এক জেলে মারা গেছেন। তিনি বানিপাকুরিয়া গ্রামের মুনসের আলীর ছেলে। আহত বাবর (৪২), শহিদুল (৩৮), সাইফুল (১২), বাবর আলী (৩৫) ও ছানুকে (২৫) মেলান্দহ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.