২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'ক্রসফায়ারে' 'চরমপন্থী' নিহত

পাবনার আতাইকুলা থানা এলাকায় বুধবার ভোররাতে র‌্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে। নিহতের নাম এরশাদ আলী (৩২)। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 04:22 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

পাবনা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানা এলাকায় বুধবার ভোররাতে র‌্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে। নিহতের নাম এরশাদ আলী (৩২)। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১২ এর কর্মকর্তা ফাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল সাংবাদিকদের জানান, আতাইকুলা থানার স্বরগ্রাম পশ্চিমপাড়া এলাকায় চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ৪টার দিকে র‌্যাব ও পুলিশ ওই এলাকায় গেলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর চরমপন্থীরা পালিয়ে যায় জানিয়ে ওই র‌্যাব কর্মকর্তা বলেন, এরপর ঘটনাস্থলে এরশাদ আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। আতাইকুলা থানা পুলিশ জানায়, এরশাদ আলীর বাড়ি স্বরগ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যার অভিযোগে ছয়টিসহ মোট ১২টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৯ ঘ.