২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল সড়কে বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

টাঙ্গাইল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল সড়কে বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। সকাল ১১টার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা যায়। আহত পাঁচ জনকে টাঙ্গাইল সদর হাসপাতাল ও জামুর্কী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।" হতাহতদের সবাই ভটভটির আরোহী বলে পুলিশ জানায়। নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার শংকর (৪৫), পলাশ (২০) ও শাওন (১৮)। এ ঘটনায় বাসাইল থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪৩ ঘ.