ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে বাহরাইন সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মে'র পর যেসব অদক্ষ বাংলাদেশী ভিসা বা বাহরাইনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, কেবল তাদের ক্ষেত্রেই সাময়িক এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বাংলাদেশের দক্ষ কর্মীদের আবেদন স্বাভাবিকভাবেই বিবেচনা করা হবে।
সোমবার বাংলাদেশ সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাহরাইনে অবস্থানরত বৈধ বাংলাদেশী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। যেসব দক্ষ শ্রমিক নতুন করে বাহরাইনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের আবেদনও বাহারাইন সরকার বিবেচনা করবে।
গত মাসের শেষ ভাগে এক বাংলাদেশী শ্রমিকের হাতে বাহরাইনের এক নাগরিক খুন হওয়ার পর দেশটির সরকার গত ২৭ মে বাংলাদেশী শ্রমিক নিয়োগ ও পুরনোদের ওয়ার্ক পারমিট নবায়নের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।
বাহরাইনের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি ইতিবাচক দিক। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।"
তথ্য বিবরণীতে জানানো হয়, বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স সাইফুল ইসলাম রোববার সকালে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে দেখা করে বাংলাদেশী শ্রমিক নিয়োগ ও পুরনোদের ওয়ার্ক পারমিট নবায়নের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহরের অনুরোধ জানান। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীরর একটি টিঠিও হস্তান্তর করেন।
বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী সা
bdnews24