ঢাকা, জুন-০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার দুপুর তিনটা ২০ মিনিটে তাকে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোখের নিয়মিত পরীক্ষার জন্য শেখ হাসিনাকে হাসপাতালে আনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৫৫২ ঘ.
bdnews24