ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবার প্রাপ্যতা নিশ্চিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সিটিজেন চার্টার প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
শনিবার সেন্সর বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটিজেন চার্টার নির্দেশিকায় বোর্ডের কার্যাবলি, গঠন, সেবা প্রদান পদ্ধতি, চলচ্চিত্র পরীক্ষণ, নীতিমালা ও স্ক্রিনিং ফি'র হার এবং চলচ্চিত্র সম্পর্কিত অনিয়মের বিষয়ে কার্যক্রম গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির সার-সংক্ষেপ, সিনেমা হল পরিদর্শন ও জনসচেতনতামূলক কাজের বিষয়ে বিন্তারিত তুলে ধরা রয়েছে।
এতে বলা হয়, নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ নিলে সেবা গ্রহিতারা সহজে সেন্সর বোর্ডের সেবা পাবেন। এছাড়া চলচ্চিত্র সেন্সর বোর্ডে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে (টেলিফোন নং ৯৩৩০২১৮), যার মাধ্যমে বোর্ড সংক্রান্ত যে কোনও তথ্য জানা যাবে।
সেন্সর বোর্ডের ওয়েবসাইটে (িি.িভপন-নফ.ড়ৎম) সিটিজেন চার্টার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৪ ঘ.
bdnews24