২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলায় খালাস আসামীর হুমকির অভিযোগ অস্বীকার

খুলনার কয়রা উপজেলার গৃহবধূ রোখসানা বেগমের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় চেয়ারম্যান শাহ এবাদত আলী। এবাদতের দাবি, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাকে বিপদে ফেলতে রোখসানার স্বামী ও আত্মীয়রাই তাকে এসিড ছুড়ে মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার কয়রা উপজেলার গৃহবধূ রোখসানা বেগমের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় চেয়ারম্যান শাহ এবাদত আলী। এবাদতের দাবি, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাকে বিপদে ফেলতে রোখসানার স্বামী ও আত্মীয়রাই তাকে এসিড ছুড়ে মারে। ২৯ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রোখসানা অভিযোগ করেন, এসিড হামলার মামলা থেকে খালাস পেয়ে এবাদত আলী ও তার সহযোগীরা তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে। ২০০৫ সালের ২৬ মে এসিড সন্ত্রাসের শিকার হন কয়রার জায়গীর মহল গ্রামের গৃহবধূ রোখসানা ও তার দুই সন্তান। এতে মৃত্যু হয় চার বছরের মেয়ে মুক্তার। ওই ঘটনায় আমাদী ইউনিয়নের চেয়ারম্যান শাহ এবাদত সহ ৭ জনকে আসামি করে একটি মামলা করলেও স