২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"শুধু জনস্বার্থেই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে গণমাধ্যম"

শুধুমাত্র জনস্বার্থের জন্য অতি গুরুত্বপূর্ণ হলেই গণমাধ্যম একটি সীমা পর্যন্ত ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। গণমাধ্যমের সীমা নির্ধারণী ব্যক্তিগত গোপনীয়তা আইন বা প্রাইভেসি অ্যাক্ট তৈরির দায়িত্ব শুধু সরকারের নয়। বরং গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সবাইকে এজন্য সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শুধুমাত্র জনস্বার্থের জন্য অতি গুরুত্বপূর্ণ হলেই গণমাধ্যম একটি সীমা পর্যন্ত ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। গণমাধ্যমের সীমা নির্ধারণী ব্যক্তিগত গোপনীয়তা আইন বা প্রাইভেসি অ্যাক্ট তৈরির দায়িত্ব শুধু সরকারের নয়। বরং গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সবাইকে এজন্য সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত 'আলোকচিত্র-ভিডিও চিত্র প্রচারঃ ব্যক্তির অধিকার ও গণমাধ্যমের সীমা' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন। 'চৌহদ্দি' গণমাধ্যম ও সংস্কৃতি পর্যবেক্ষণ উদ্যোগ নামের একটি সংগঠন এর আয়োজন করে। সূচনা বক্তব্যে চৌহদ্দির আহমেদ মুনীর উদ্দিন একটি টিভি চ্যানেলের 'ব্যক্তি অধিকার ক্ষুণ