২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথার বগি লাইনচ্যুত

ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার ভোরে আন্তনগর এক্সপ্রেস ট্রেন তূর্ণা নিশীথার পেছনের বগিটি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ফেনী, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার ভোরে আন্তনগর এক্সপ্রেস ট্রেন তূর্ণা নিশীথার পেছনের বগিটি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফেনী রেল স্টেশনের মাস্টার ছৈয়দ আহমদ জানান, ভোর পৌনে ৫টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী তূর্ণা নিশীথার পেছনের বগিটি লাইনচ্যুত হয়। পরে বগিটি রেখেই ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি জানান, চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে সাড়ে ৭ ঘন্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২টায় বগিটি উদ্ধার করে। এ সময় অন্য ট্রেনগুলো বিকল্প লাইনে চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.