২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এছাড়া আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন কাজী সালাউদ্দিন শিমুল (৩৪) নামে এক প্রকৌশলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এছাড়া আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন কাজী সালাউদ্দিন শিমুল (৩৪) নামে এক প্রকৌশলী। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল পাঁচটার দিকে নবাবপুরের বিসিসি রোডে মসজিদের সামনে ৪/৫ জন সন্ত্রাসী মানিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে মানিকের ভাগ্নে রনি ও বাবু নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, মানিক মারা গেছেন। মানিক সূত্রাপুরের ৯৪/৩ নবাবপুর রোডের বাসিন্দা আবুল হাশেমের ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। মানিকের স্বজনরা তাকে ব্যবসায়ী বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সূত্রাপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পাঁচটি মামলা রয়েছে। সে ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। নিহতের ভাগ্নে রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামা পুরনো ইলেকট্রিক তারের ব্যবসা করতেন। ব্যবসায়ীক শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।" এদিকে দুপুরে আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন কাজী সালাউদ্দিন শিমুল নামের একজন প্রকৌশলী। তিনি বসতি-বসরী নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা। হাঁটুতে গুলিবিদ্ধ শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটার দিকে তিনি আগারগাঁওয়ে তার অফিসে বসে ছিলেন। এ সময় দুই ব্যাক্তি অফিসে ঢুকে তার নাম জিজ্ঞেস করে। তিনি নাম বললে তারা রিভলবার বের করে তার ডান হাটুতে গুলি করে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মোবাইলফোন সেটটি নিয়ে যায় বলে শিমুল তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/জেকে/২০৩৭ ঘ.