চাঁপাইনবাবগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-রোহনপুর পথে শুক্রবার থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে।
মঙ্গলবার রোহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন রোহনপুর রেল স্টেশনের মাস্টার মো. শহিদুল্লাহ।
তিনি জানান, ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত দুটি বগির উদ্ধার কাজ বুধবার রাতে শেষ হয়েছে। মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত লাইন। তবে এ লাইনে নির্ধারিত ট্রেন বৃহস্পতিবারও বন্ধ থাকবে। শুক্রবার থেকে আবার ট্রেন চলাচল শুরু করবে।
মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলার রোহনপুর রেল স্টেশন থেকে ৫০০ মিটার দূরে চাঁপাইনবাবগঞ্জগামী ৫৮২ ডাউন লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রোহনপুর-চাঁপাইনবাবগঞ্জ ও রোহনপুর-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24