চাঁপাইনবাবগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নয়টি বোমাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নয়ালাভাঙ্গা গ্রামের আকরাম ওরফে আকু (৩১) এবং কমলাকান্তপুর গ্রামের তোফাজ্জল হক (২৫)। দুজনকেই পরে পুলিশে সোপর্দ করা হয়।
শিবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামশুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে নয়ালাভাঙ্গা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বোমা উদ্ধার করা হয়। বোমা রাখার অভিযোগে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আকু ও তোফাজ্জলকে।
বুধবার বিকালে র্যাব তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৮ ঘ.
bdnews24