২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোগী বিনোদ বিহারী চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 07:41 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোগী বিনোদ বিহারী চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯৮ বছর বয়সী বিনোদ বিহারীকে নগরীর মোমিন রোডের বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মনজুর মোর্শেদের তত্ত্বাবধানে আছেন। ডা. মনজুর মোরশেদ সাংবাদিকদের বলেন, "মূলত শ্বাসকষ্ট এবং রক্তশূন্যতার কারণে তিনি (বিনোদ বিহারী) হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন।" মনজুর মোরশেদ জানান, বিনোদ বিহারীর স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার হৃদযন্ত্রে কোনও সমস্যা হয়েছে কিনা তা এরপরই বলা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৩২৮ ঘ.