কুমিল্লা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেবিদ্বার উপজেলার বিড়াল্লায় কুমিল্লা-সিলেট সড়কে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- প্রাইভেট কারের চালক আলী নেওয়াজ (৩০), যাত্রী মোজাফফর হোসেন (৫০) ও তার ছেলে মনির হোসেন (২৫)। মোজাফফর হোসেনের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই এই তিনজন মারা যান। প্রাইভেট কারটি সেনবাগ যাচ্ছিল।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাসটি আটক ও থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24