ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির অভিযোগে বিএনপি দলীয় সাবেক সাংসদ ও টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার এনবিআরের করদাতা সেবা শাখার উপ কর কমিশনার নুরুল আমীন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারক আজিজুল হক মামলাটি গ্রহন করে আগামী ২ জুন শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন আসামীকেও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি।
মামলায় বলা হয়, ফালু ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১১ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৫১৭ টাকার আয়ের কর ফাঁকি দিয়েছেন।
গত বছরের ৩ ফেব্রয়ারি ফালু গ্রেপ্তার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৭১২ ঘ.
bdnews24