ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতি মামলায় সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি অ্যাপোলো হাসপাতালে এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
গত ২০ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "দুপুর ৩টার দিকে জেনারেল মোস্তাফিজুর রহমানকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে থানায় বা কারাগারে নিয়ে যাওয়া হয়নি। তিনি এখন পুলিশ প্রহরায় হাসপাতালের সপ্তম তলায় চিকিৎসাধীন রয়েছেন।"
৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেনারেল মোস্তাফিজসহ সাতজনের বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল
bdnews24