ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট, সাভার ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শনিবার এক শিশুসহ ছয়জন নিহত ও অপর চার জন আহত হয়েছেন।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, বিমানবন্দর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। তারা অটোরিকশার যাত্রী। বিমানবন্দরে বিদেশযাত্রী ভাইকে বিদায় জানিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার টেকেরখাল গ্রামের জয়নুদ্দিন (৩০), বিদেশযাত্রী আব্বাস উদ্দিনের শিশুপুত্র রাজু আহমদ (১) ও তার সম্বন্ধি গিয়াস উদ্দিনের ছেলে ইউসুফ মিয়া (৫)।
সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক সাহেদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে শনিবার বিকাল তিনটার দিকে বিমানবন্দর-গোয়াইনঘাট সড়কের ধোপাগুলের লালবাগ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৫৪১৩) ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ সময় অটোরিকশার যাত্রী গিয়াস উদ্দিন (৪০), বিদেশযাত্রী আব্বাস উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (২৫), ছেলে সুজন মিয়া (৬) ও ভাই তছলিম উদ্দিন (২৫) গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সিলেট কোতয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার প্রতিনিধি জানান, নরসিংহপুর কোনাবাড়ী সড়কের সাভারস্থ ধনাইন এলাকায় বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী পঙ্খীরাজ (২৫) নিহত হন। তিনি আশুলিয়া এলাকার বোয়ালিয়া পাড়ার বাসিন্দা হাসান আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানায়, দুপুর ১টার দিকে মিরপুর থেকে কোনাবাড়ী যাওয়ার পথে ধনাইদ ইউসুফ মার্কেটের সামনে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-জ ৫৫০৯) থেকে পঙ্খীরাজ নিচে পড়ে যান। বাসের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্ল
bdnews24