রংপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রংপুর ও নীলফামারীতে শনিবার বিকেল মৃদু ভূ-কম্পন অনূভূত হয়েছে। তবে এতে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিস জানায়, বিকেল ৩টা ৪১ মিনিটে মৃদু ভূকম্পন হয়েছে। এর স্থায়িত্ব ছিল ৪ থেকে ৫ সেকেন্ড।
ঢাকায় আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮০ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে ভূটান ও সিকিম সীমান্ত এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24