২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় সিদ্ধান্তের বাইরেও সাংসদদের ভোটের সুযোগ রাখার পক্ষে ইসি

নির্বাচন কমিশন মনে করে, জাতীয় স্বার্থে একজন সাংসদের দলীয় সিদ্ধান্তের বাইরেও ভোট দেয়ার সুযোগ থাকা উচিৎ। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা দরকার। যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সরকারকে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাদের দণ্ডিত করার ব্যবস্থা নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন মনে করে, জাতীয় স্বার্থে একজন সাংসদের দলীয় সিদ্ধান্তের বাইরেও ভোট দেয়ার সুযোগ থাকা উচিৎ। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা দরকার। যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সরকারকে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাদের দণ্ডিত করার ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানিয়েছেন, এ দুটি বিষয় ছাড়াও জাতীয় সংসদের আসন সংখ্যা বৃদ্ধি ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের সঙ্গে নির্বাচন কমিশন একমত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে উঠে আসা এসব সুপারিশ নিয়ে একটি সমন্বিত প্রস্তাব শিগগিরই সরকারের কাছে পাঠাবে কমিশন। যেহেতু এসব প্রস্তাবের মধ্যে কিছু কিছু বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন, সেহেতু আগামীতে নির্বাচিত নতুন সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কমিশনের এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব দাবি এসেছে। কমিশনও এসব দাবিকে সমর্থন করে। তবে বিষয়গুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। এজন্য আমরা শিগগিরই সরকারকে একটি সমন্বিত প্রস্তাব পাঠাব। আশা করব, সরকার সুপারিশগুলো বিবেচনা করবে।" ছহুল হোসাইন জানান, ১৭টি রাজনৈতিক দলসহ গণমাধ্যম, নারী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উঠে আসা এসব সুপারিশ প্রতিবেদন আকারে আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব প্রসঙ্গে কমিশনার বলেন, "দলীয় স্বার্থ ঠিক রেখে সাংসদদের জাতীয় কল্যাণে সঠিক মতামত প্রকাশের সুযোগ থাকা উচিৎ। অথচ এ অনুচ্ছেদে বলা হয়েছে, দলের মনোনীত নির্বাচিত সদস্য সংসদে দলের মতামতের বাইরে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যাবে। আমরা মনে করি, প্রত্যেকের ভিন্নমত থাকতে পারে। জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনে একজন সাংসদ যাতে দলীয় সিদ্ধান্তের বাইরেও মত প্রকাশ বা ভোট দেয়ার সুযোগ পায় তার ব্যবস্থা রাখতে হবে।" জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে ছহুল হোসাইন বলেন, "দেশের জনসংখ্যা এখন অনেক বেড়েছে। কমিশন মনে করে, জনসংখ্যার অনুপাতে নির্বাচনী আসন বণ্টন করে এখনকার আসন সংখ্যা বাড়ানো যেতে পারে।" যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সঙ্গে নির্বাচন কমিশন একমত- এ কথা জানিয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে ইসি ইতোমধ্যে আইন করেছে। আমরা সরকারকে বলব, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করুন, তাদের দণ্ডিত করুন। যুদ্ধাপরাধীদের চিরতরে সব নির্বাচনের অযোগ্য ঘোষণার ব্যবস্থা ইসি করবে।" সমন্বিত প্রস্তাবে সংসদে নারী আসন বাড়ানোর ব্যাপারেও কমিশনের সুপারিশ থাকবে বলে জানান তিনি। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন, রি-কল পদ্ধতি, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে ক্ষমতার ভারসাম্য, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে ছহুল হোসাইন বলেন, "কমিশনের সংলাপে অনেক সাংবিধানিক ও আইনি বিষয় উঠে এসেছে। এগুলোর মধ্যে কমিশন যা যা করতে পারে তা আমরা করেছি। আর যেসব বিষয় আমাদের এখতিয়ারে নেই; কিন্তু আমরা সমর্থন করি