২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের বাসায় চারদলীয় জোটের বৈঠক

দীর্ঘ বিরতির পর চারদলীয় জোটের মহাসচিবরা বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় বৈঠকে বসেছেন। বিএনপির দেলোয়ারপন্থী অংশটিই এ বৈঠকে দলের প্রতিনিধিত্ব করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ বিরতির পর চারদলীয় জোটের মহাসচিবরা বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় বৈঠকে বসেছেন। বিএনপির দেলোয়ারপন্থী অংশটিই এ বৈঠকে দলের প্রতিনিধিত্ব করছে। দেলোয়ারপন্থী বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের সঙ্গে সংলাপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। খোন্দকার দেলোয়ার বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুর লতিফ নেজামী, মজলিসে সূরা সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. ইসহাক, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আব্দুল কাদের প্রমুখ। এর আগে ২০০৭ সালের ২২ জানুয়ারি খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের সর্বশেষ বৈঠক হয়। ওই বৈঠকে শরিক দলের সভাপতি ও মহাসচিবরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এমএ/১৬৫৩ ঘ.