ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আশুলিয়া বাজার সংলগ্ন শ্রমিক পল্লীতে আগুনে বুধবার ৪০টি ঘর পুড়ে গেছে। এদিকে চট্টগ্রামে মীরসরাইয়ে আগুনে পুড়েছে দুইটি বসতঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, বুধবার বেলা ১২টার দিকে আশুলিয়ার শ্রমিক পল্লীতে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪০টি ঘর পুড়ে যায়। দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শ্রমিক পল্লীর সামসুদ্দিন সাংবাদিকদের জানান, পল্লীর নোয়াব আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পল্লীর কাঁচা ঘরগুলেঅতে ছড়িয়ে পড়ে। তবে ৪০টি ঘর পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, মিরসরাই উপজেলার নিজামপুর গ্রামের হাইদকান্দি এলাকায় বুধবার দুপুরে আগুনে দুটি বসতঘর পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী লিটন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গ্রামের মাহবুব হকের বাড়ির রান্নাঘরে মৌমাছির ঘর ভাঙ্গার জন্য আগুন দিলে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। পরে তা পাশের করিম উল্লাহর বসত ঘরও গ্রাস করে।
সীতাকুণ্ড থেকে দমকল বাহিনীর একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে লিটন বড়
bdnews24