গাজীপুর মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বাড়িয়া ইউনিয়িনের আড়গরিয়া বাজারে সোমবার সকালে কয়েক শ' লোকের সামনে সন্ত্রাসীরা এক যুবককে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নিহত যুবকের নাম অহিদুল মোল্লা (৩২)। তার বাড়ি আড়গরিয়া এলাকায়।
বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুকুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বিকেলে নিহতের বড়ভাই মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলায় আব্দুস ছালাম শেখ, আনোয়ার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মো. জালাল শেখসহ ১১জনকে আসামি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা অহিদুল মোল্লাকে নির্বিচারভাবে কুপিয়ে প্রায় এক ঘন্টা সময় তার ধারে কাছে কাউকে ভিড়তে দেয়নি। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ফোন পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাজীপুর সদর হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে অহিদুল মোল্লার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে আড়গরিয়া এলাকার বাসিন্দা-গাজীপুরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৫) সহযোগী পাশ্ববর্তী দেউলিয়া গ্রামের আতিক (২৮), আমানউল্লাহ (৩০) ও মোশারফকে (৩০) সঙ্গে নিয়ে বাড়ির কাছ থেকে অহিদুলকে ধরে আনেন।
অহিদুলকে বাজারের মাঝখানে রশি দিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে সন্ত্রাসীরা দা, চাপাতি ছুরি ও রড দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তার হাত ও পায়ের একাধিক করে রগ কেটে ফেলে। এ সময় মৃত্যুযন্ত্রণায় অহিদুল ছটফট ও চিৎকার করলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ কাছে ভিড়তে পারেনি। প্রায় এক ঘন্টা পর পুলিশ অহিদুলকে উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিহত অহিদুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আড়গরিয়া এলাকার একটি মৎস্য খামার নিয়ে অহিদুল মোল্লার সঙ্গে প্রতিবেশী আব্দুস ছালাম শেখের বিরোধ চলছিল। অহিদুলসহ কয়েকজনের জমি পাঁচ বছরের জন্য মৌখিক চুক্তিতে আব্দুস ছালাম শেখ ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
গত বৈশাখ মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ছালাম শেখ তা বাড়ানোর জন্য অহিদুলকে চাপ দেন। কিন্তু অহিদুল চুক্তির মেয়াদ আর না বাড়ানোর ব্যাপারে অনড় থাকেন। এ নিয়ে স
bdnews24