২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমির নিজামী কারাগারে

গ্যাটকো মামলায় গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে মতিউর রহমান নিজামীকে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. ওয়ালিউল ইসলামের এজলাসে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালত একই সঙ্গে নিজামীর চিকিৎসা ও প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 05:05 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলায় গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে মতিউর রহমান নিজামীকে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. ওয়ালিউল ইসলামের এজলাসে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালত একই সঙ্গে নিজামীর চিকিৎসা ও প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। আদালত প্রাঙ্গণ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, সোমবার সকাল ৯টা ৪৭ মিনিটে মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করা হয়। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে ১০টা ৪৪ মিনিটে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলা হয়। শুনানির সময় নিজামীর আইনজীবী মশিউল আলম নিজামীকে 'সততার প্রতিমূর্তি' আখ্যায়িত করে বলেন, "বাংলাদেশের শত্র"রা অভিযোগপত্রে অন্যায়ভাবে তার নাম অন্তর্ভুক্ত করেছে।" হাকিমের উদ্দেশে তিনি বলেন, "জামিনের বিষয়টি বিবেচনা করার এখতিয়ার না থাকলেও আমরা এখানে জামিন চাইব। কেননা এই জামিন চাওয়া হবে একটি অসৎ ও মিথ্যাচারের বিরুদ্ধে।" নিজামী আদালতে বলেন, "যেহেতু এখন বিচার বিভাগ স্বাধীন হয়েছে তাই আমি এই মিথ্যা মামলার দায় থেকে ন্যায়বিচার আশা করবো।" মৌখিক আদেশের প্রায় দেড় ঘণ্টা পরে হাকিম মো. ওয়ালিউল ইসলাম শুনানির ওপর লিখিত আদেশ দেন। আদেশে তিনি বলেন, "যেহেতু এই মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা আছে তাই জামিনের বিবেচনা করা আদালতের কোন এখতিয়ার নেই। তাই না মঞ্জুর করা গেল।" আদালতে হাজির হয়ে নিজামী এজলাসের প্রথম সারির বেঞ্চে বসে পড়েন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে নিজামীকে কাঠগড়ায় নেওয়ার জন্য পুলিশ আইনজীবীদের কাছে অনুরোধ করেন। পুলিশ কর্মকর্তারা বলেন, নিজামী গ্রেপ্তারকৃত আসামি। তিনি আত্মসমর্পণ করার জন্য আসেননি। নিজামীর আইনজীবীরা এর প্রতিবাদ করে বলেন, "সকলের ক্ষেত্রে কেন আইন এক রকম নয় ? শেখ হাসিনাকে তো আইনজীবীদের বসার স্থানে বসতে দেওয়া হয়েছিল। তিনি তো গ্রেপ্তার হয়ে এসেছিলেন।" সিনিয়র সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন মিয়া আইনজীবীদের বলেন, নিজামী গ্রেপ্তারকৃত আসামি হওয়ায় তাকে কাঠগড়ায় চেয়ারে বসতে দেওয়া হবে। কিন্তু কাঠগড়া লোহার খাঁচা পরিবেষ্টিত হওয়ার যুক্তিতে আইনজীবীরা পুলিশ কর্মকর্তার অনুরোধ না রেখে তাকে বেঞ্চেই বসিয়ে রাখেন। জামায়াত নেতাকে আদালতে হাজির করতে সোমবার সকালে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জামাতের কেন্দ্রীয় নেতা আলি আহসান মুজাহিদ, মকবুল আহমেদ, কাদের মোল