২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জরুরি অবস্থা প্রত্যাহার করুন: মঞ্জুরুল আহসান

জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বাগেরহাট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি বলেন, "গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।" রোববার দুপুরে বাগেরহাট জেলা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় মঞ্জুরুল আহসান খান এ কথা বলেন। তিনি আরও বলেন, "প্রগতিশীল শক্তির উপর সা