২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইব্রিড ধান চাষের মাধ্যমে বর্ধিত চাহিদা পুরণ সম্ভব: সিএস করিম

কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএম করিম বলেছেন, হাইব্রিড ধান চাষের মাধ্য বাড়তি চালের চাহিদা পুরণ সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

কিশোরগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএম করিম বলেছেন, হাইব্রিড ধান চাষের মাধ্য বাড়তি চালের চাহিদা পুরণ সম্ভব। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতি বছর চার লাখ টন করে চালের চাহিদা বাড়ছে। আমাদের সীমিত জমি দিয়ে এ চাহিদা মেটানো সম্ভব নয়। এ ক্ষেত্রে হাইব্রিড ধান চাষের মাধ্যমে চাহিদা পুরণ করা সম্ভব।" শনিবার বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে হাইব্রিড প্রযুক্তির ওপর কর্মশালা ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "হাইব্রিড ধান চাষে প্রতি হেক্টরে এক টন বেশি উৎপাদন হয়। ফলে কৃষকরা প্রতি হেক্টরে ২৮ হাজার টাকা অতিরিক্ত মুনাফা করতে সক্ষম হবে।" আফতাব বহুমুখী ফার্ম আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জেন কুইন ডিয়ান। ইসলাম গ্র"পের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষি স