২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন বিএসএফ উইমেন এ্যাসোসিয়েশন প্রতিনিধি দল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্মীদের পরিবারের সদস্যদের সংগঠন 'বিএসএফ উইমেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনে'র একটি প্রতিনিধি দল এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর এবং বিডিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শনিবার দেশে ফিরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্মীদের পরিবারের সদস্যদের সংগঠন 'বিএসএফ উইমেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনে'র একটি প্রতিনিধি দল এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর এবং বিডিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শনিবার দেশে ফিরে গেছে। সংগঠনের সভানেত্রী মিসেস ড. রীনা মিত্রের নেতৃত্বে ১০ সদস্যের ওই প্রতিনিধি দলটি গত ১২ মে বাংলাদেশ সফরে আসে বলে বিডিআর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ রাইফেলস পরিবার কল্যাণ সমিতির (রাইপকস) প্রধান পৃষ্ঠপোষক বিডিআর প্রধানের স্ত্রী নাজনীন শাকিলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এক সপ্তাহব্যাপী তারা বিভিন্ন স্থান সফর এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পরিবারের অনগ্রসর মহিলাদের উন্নয়ন, বিধ্বা অথবা দুঃস্থ স্ত্রীদের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে তারা উভয় সংস্থার মধ্যে মহিলাদের জন্য ডাইং, ব্লক, বাটিক, স্ক্রীণ-