২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ঢাকা ছাড়ছেন আনোয়ার চৌধুরী

বাংলাদেশে চার বছরের দায়িত্ব পালন শেষে শনিবার যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে চার বছরের দায়িত্ব পালন শেষে শনিবার যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। গত ১৩ মে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আনোয়ার চৌধুরীর মেয়াদ শেষ হয়। সম্প্রতি তাকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। তার জায়গায় হাই কমিশনার হিসেবে আসছেন স্টিফেন ইভান্স। আনোয়ার চৌধুরী ২০০৪ সালের মে মাসে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসেন। এরপর ২০০৭ সালের এপ্রিলে তার দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৩৫ ঘ.