২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারের মধ্যে একুশের বরখাস্ত সাংবাদিকদের পুনর্বহাল চেয়েছে ইউনিয়ন

একুশে টেলিভিশনে সাংবাদিক বরখাস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একুশে টেলিভিশনে সাংবাদিক বরখাস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সাংবাদিক-নেতারা বলেছেন, আগামী শনিবারের মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল না করা হলে সাংবাদিক সমাজ 'বৃহত্তর আন্দোলনে' যেতে বাধ্য হবে। বৃহস্পতিবার ডিইউজে আয়োজিত বর্ধিত সভায় বক্তারা একুশে টিভির সুনাম ও নির্বিঘ