ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশীদুল হাসান।
বুধবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়োগ সংক্রান্ত একটি মামলা নিয়ে গত কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। এ জন্য আমি নিজের ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি।"
গত ৮ মে ওই চিঠি পাঠানো হয় বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে রাশীদুল হাসান বলেন, "ওই মামলার কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে তারাই এই বিশেষ পরিস্থিতি তৈরি করে রেখেছে।"
স
bdnews24