২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ১১ কর্মকর্তার পদে রদবদল

পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তার পদে বুধবার রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তার পদে বুধবার রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে সারদা পুলিশ একাডেমির কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সদর দপ্তরে ন্যাস্ত ডিআইজি মেজবাউল নবীকে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দপ্তরে ন্যাস্ত ডিআইজি হেলাল উদ্দীন বদরীকে খুলনা মহানগর পুলিশের কমিশনার, সারদা পুলিশ একাডেমির কমান্ডেন্ট মোখলেছুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা মহানগর পুলিশের কমিশনার (চলতি দায়িত্ব) মঈনুর রহমান চৌধুরীকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, সিলেট রেঞ্জের চলতি দায়িত্বে থাকা আবদুস সালামকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) নিয়োগ করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিবগাদউল্লাহকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পরিদর্শক (এআইজি), নওগাঁর পুলিশ সুপার সরদার নুরুল আমিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি রেজাউল করিমকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিস সুপার মো মোফাজ্জেল হোসেনকে নওগাঁর পুলিশ সুপার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/একেএম/এসএনডি/১৭৪৬ ঘ.